হাওড়ার হরিজন বস্তিতে কোভিড সচেতনতা ট্রাফিক পুলিশের - The News Lion

হাওড়ার হরিজন বস্তিতে কোভিড সচেতনতা ট্রাফিক পুলিশের




দি নিউজ লায়ন ;    হাওড়ার ব্যাঁটরার হরিজন বস্তিতে শিশুদের হাতে নতুন পোশাক এবং তাদের পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হল। শুক্রবার মহাসপ্তমীর বিকেলে হাওড়া সিটি পুলিশ ব্যাঁটরা ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। এলাকার প্রায় ৫০ জন শিশুকে পুজোর পোশাক প্রদান করা হয়। এর পাশাপাশি প্রায় শ'খানেক পরিবারের হাতে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।


 ব্যাঁটরা ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল জানান, কয়েক মাস আগেই মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডের হরিজন বস্তির বাসিন্দারা অনেকে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।


 মূলত এদের কোভিড সম্পর্কে সচেতন করতেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এরা যাতে সুরক্ষিত থাকেন তারজন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হল। এখানকার শিশুদের পুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় দেওয়া হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.